কক্সবাজার বিমানঘাঁটির কাছে বিমান বাহিনীর সাথে জনতার সংঘর্ষে ১ জন নিহত

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে ভূমি অধিগ্রহণ নিয়ে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে এক যুবক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার বিমানঘাঁটির কাছে পৌরসভার সমিতিপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম শিহাব কবির নাহিদ (৩০)। তিনি ওই এলাকার নাসির উদ্দিনের ছেলে এবং পেশায় ব্যবসায়ী।আহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় একজন নিহত এবং পাঁচ জন চিকিৎসাধীন থাকার তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের কর্তব্যরত ইনচার্জ সাইফুল ইসলাম।

শিরোনাম