কক্সবাজার-২ আসনের মনোনয়নের খবর শুনে খুশিতে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
মনোনয়নের খবর শুনে খুশিতে বিএনপি নেতার মৃত্যু। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে পছন্দের প্রার্থীর মনোনয়ন পাওয়া খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন ইউনিয়ন বিএনপির এক নেতা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ফরিদুল আলম ফরিদ উক্ত গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শিরোনাম