সংবাদ জমিন ডেস্কঃ
কঠোর আন্দোলনে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বাড়িভাড়া, উৎসব ভাতা এবং মেডিক্যাল ভাতা বাড়ানোর দাবিতে টানা ছয় দিন ধরে মাঠে এমপিওভুক্ত শিক্ষকরা। এর মধ্যে তারা একাধিকবার শাহবাগ এলাকা ত্যাগ করে সচিবালয় ও যমুনার দিকে এগোতে চাইলেও পুলিশি বাধার মুখে পড়েন। প্রথম দিন তাদের ওপর হামলার তীব্র সমালোচনা করে সুশীল সমাজ। এর মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ দৃশ্যমান হয়নি। রাস্তা অবরোধ, দিনের পর দিন অবস্থান ধর্মঘট নিয়ে কেন শিক্ষকদের এই হয়রানিতে পড়তে হলো-প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষকরা বেতন-ভাতার ন্যায্য দাবিতে আন্দোলন করছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেও কোনও সমাধান হয়নি। সরকার পাঁচ শতাংশের বেশি বাড়িভাড়া আপাতত বাড়াতে চায় না। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, এবার তারা দাবি আদায় করে তবেই ফিরবেন।