কড়াইলবাসীর আশ্রয় এখন খোলা আকাশের নিচে

স্টাফ রিপোর্টার:
কড়াইলবাসীর আশ্রয় এখন খোলা আকাশের নিচে। রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের পর পেরিয়ে গেছে চার দিন। এখনও খোলা আকাশের নিচে দিনযাপন করছেন ক্ষতিগ্রস্ত বস্তিবাসী। অর্থের অভাবে তুলতে পারছেন না ঘর। সরকার, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও এবং ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা ও ত্রাণ দেওয়া হলেও তা বস্তিবাসীর জন্য অপ্রতুল। এই দুরবস্থা থেকে বাঁচতে সরকারের সহায়তার পথ চেয়ে আছেন তারা।

বস্তিবাসী বলছেন, তাদের অধিকাংশই ভাড়া থাকেন। টাকার অভাবে বাড়িওয়ালারা রুম তুলে দিতে পারছেন না। এছাড়া তাদের খাবার সংকটও দেখা দিয়েছে। রাত হলে শীতের মধ্যে শিশুদের নিয়ে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। এতে বাচ্চারাও আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে।

শিরোনাম