কড়াইলে আগুন,বস্তিবাসীর আর্তনাদে আকাশ-বাতাস ভারী

সংবাদ জমিন রিপোর্ট:
রাজধানীর কড়াইলে আগুন,বস্তিবাসীর আর্তনাদে আকাশ-বাতাস ভারী। ঘরের মাঝখানে প্লাস্টিকের ছোট্ট একটি ওয়ারড্রব ছিল। ভেতরে ছিল শিশু কন্যার একটিমাত্র স্বর্ণের চেইন। আগুনে ওয়ারড্রব পুড়ে গড়ে গেছে। সঙ্গে স্বর্ণের চেইনটিও উধাও। কড়াইল বস্তির পঞ্চাশোর্ধ্ব বাসিন্দা মনিক জানকে বুধবার (২৬ নভেম্বর) দেখা গেল ওয়ারড্রব রাখার জায়গায় কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চেইনটি খুঁজছেন। বস্তির অন্য বাসিন্দারা তাকে বার বার বলছেন, চেইনটি পাওয়া যাবে না। কিন্তু তা মানতে রাজি নন মানিক জান। ছাইয়ের মধ্যে খুঁজেই বেড়াচ্ছেন তিনি। তার কাছে চেইনটি যেন বড় সম্পদ।

মানিক জান জানান, দুই সন্তান ও স্বামী-স্ত্রী মিলে ৩ হাজার ৬০০ টাকায় ভাড়া থাকতেন কড়াইল বস্তির মিন্টু মিয়ার একটি ছোট্ট ঘরে। স্বামী-স্ত্রী শাক তুলে বিক্রি করতেন, কখনও কখনও মাটি কাটেন। কিশোর ছেলে একটি ব্যাংকের ঝাড়ুদার হিসেবে চাকরি করে। অগ্নিকাণ্ডের সময় ছোট্ট মেয়েকে নিয়ে ঘরেই ছিলেন মানিক জান। কিন্তু কিছুই বের করতে পারেননি। পড়নের কাপড় ছাড়া সব পুড়ে ছাই হয়ে গেছে।

শিরোনাম