কদমতলীতে ছুরিকাঘাতে আহত সেই পোশাককর্মীর মৃত্যু

সংবাদ জমিন রিপোর্টঃ
ছুরিকাঘাতে আহত সেই পোশাককর্মীর মৃত্যু। রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে আহত পোশাককর্মী রিতা আক্তার জান্নাতের (১৮) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে তিনি মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। জান্নাত পটুয়াখালীর বাউফল উপজেলার কলতা গ্রামের মৃত ছোবাহান খার মেয়ে। বর্তমানে জুরাইন আলম মার্কেট এলাকায় থাকতেন।

জান্নাতের দুলাভাই জাহিদ মৃধা বলেন, গত ১৯ অক্টোবর সকাল পৌনে ৮টার দিকে অফিসে যাওয়ার পথে কদমতলী থানার জুরাইনে এক যুবক জান্নাতের পথরোধ করে। রিতার গলায় ও পেটে ছুরিকাঘাত করে সে। পরে শাহিন নামে এক পথচারীসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

শিরোনাম