কন্যাসন্তানকে স্বাগত জানিয়ে গ্রামজুড়ে ফলের গাছ বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ
কন্যাসন্তানকে স্বাগত জানিয়ে গ্রামজুড়ে ফলের গাছ বিতরণ। নিজেদের ঘর আলো করে আসা কন্যাসন্তানকে স্বাগত জানাতে গ্রামজুড়ে বাড়ি বাড়ি বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা উপহার দিয়েছেন এক দম্পতি। শুক্রবার ও আজ শনিবার গ্রামের দুই শতাধিক পরিবারের মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বেল, কতবেল, কালো জাম, সফেদা, আপেল কুলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন এই দম্পতি।

সন্তানকে স্বাগত জানিয়ে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা গ্রামের মাধব চন্দ্র ব্রহ্ম ও তাঁর স্ত্রী সাথী ঢালী।

শিরোনাম