কবরস্থানে নিয়ে কিশোরীকে ধ*র্ষ*ণ

চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোলাপ রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বয়স ৬৫ বছর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি আবুল বাশার।

জানা গেছে,১৪ বছর বয়সী কিশোরী বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে মুখ চেপে ধরে পারিবারিক কবরস্থানে টেনে নিয়ে ধর্ষণ করে গোলাপ রহমান। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এর পর ঘটনাটি জানাজানি হলে গোলাপ রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আবুল বাশার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।আসামি গোলাপ রহমানকে গ্রেফতার করা হয়েছে।

শিরোনাম