কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কান্ড, প্রশাসনিক ভবনে তালা

স্টাফ রিপোর্টারঃ
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কান্ড, প্রশাসনিক ভবনে তালা। ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্রশিবির। রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। পরে উপাচার্যের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

এর আগে সকাল ৯টার দিকে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আবদুল্লাহ রিমনের নেতৃত্বে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, জুলাই অভ্যুত্থানে বাধাদানকারীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করা এবং ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করা। এ সময় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শিরোনাম