কমলগঞ্জে দেবরের ছুরিকাঘাতে প্রা*ণ গেল ভাবীর

মৌলভীবাজার প্রতিনিধিঃ
কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে দেবর মঞ্জুর মিয়ার ছুরিকাঘাতে ভাবী কারিমা বেগমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাত্রখোলা চা বাগানের বাজার লাইনের নিজ দোকানে এ ঘটনা ঘটে। নিহত নারী পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়ার মর্তু মিয়ার স্ত্রী।
জানা যায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় স্বামীর সঙ্গে পানের দোকানে দোকানদারি করছিলেন কারিমা বেগম। বৃহস্পতিবার বাগানে সাপ্তাহিক হাট বসায় স্বামী খোলাবাজারে সুপারি নিয়ে বসেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানে গিয়ে ভাবীর বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দেবর মঞ্জুর।

হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম