কমলাপুর রেলস্টেশনে প্রেমিকের হাতে প্রেমিকা খু*ন,ঘাতক প্রেমিক আটক

সংবাদ জমিন রিপোর্টঃ
কমলাপুর রেলস্টেশনে প্রেমিকের হাতে প্রেমিকা খুন,ঘাতক প্রেমিক আটক। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রেমের সম্পর্কে অবনতি ঘটায় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রাক্তন প্রেমিকের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন শ্যামলী (৩০) নামের এক নারী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সুজনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে রেলওয়ে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শিরোনাম