কম্বল বিতরণ করে ভোট চাওয়া জামায়াতের ৫ নেতা আটক

মাগুরা প্রতিনিধি:
কম্বল বিতরণ করে ভোট চাওয়া জামায়াতের ৫ নেতা আটক। মাগুরার মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচার ও কম্বল বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর সদর ইউনিয়নের আমির হুসাইন আহম্মেদ কাবুল, ৬নং ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ নামে ৫ জন মাগুরা-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এম বি বাকরের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রাতে ওই ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে কম্বল বিতরণ করছিলেন।

শিরোনাম