কয়রা উপজেলা চেয়ারম্যান মোহসিন রেজাকে পিটিয়ে হত্যা করলো বিক্ষুব্ধ জনতা

খুলনা প্রতিনিধিঃ
কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজাকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কয়রা সদরের বাসায় হামলা চালিয়ে তাকে হত্যা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। এর আগে কয়রা বাজার হতে একটি আনন্দ মিছিল তার বাসার দিকে গেলে তার বাসা হতে মিছিলের ওপর গুলি ছোড়ে। এতে ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা একত্রে হয়ে তার বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করে। এরপর তার বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে নিশ্চিত না। আমরা থানার ভেতরে আছি।

শিরোনাম