করিমগঞ্জে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল হাই (৬০)। তিনি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ির পাশের শিমুলতলা বাজারে এ হত্যাকণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ছোট ভাই আব্দুর রশিদ (৫০) পালিয়ে গেলেও শুক্রবার সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম