কলাপাড়ায় ভেলায় ভেসে বানভাসি মানুষের সংবাদ সম্মেলন

কুয়াকাটা প্রতিনিধিঃ
ভেলায় ভেসে বানভাসি মানুষের সংবাদ সম্মেলন।পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কলাগাছের ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করেছে বানভাসি মানুষ। সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীতীর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ওই গ্রামের শতাধিক ভুক্তভোগী মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদিক বলেন, ‘ভুক্তভোগীরা আবেদন করলে বাঁধ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’

শিরোনাম