কলাবাগানে ডিপ ফ্রিজে মিললো স্ত্রীর লাশ,স্বামী লাপাত্তা

সংবাদ জমিন রিপোর্টঃ
কলাবাগানে ডিপ ফ্রিজে মিললো স্ত্রীর লাশ,স্বামী লাপাত্তা। রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাবাগান থানার পরিদর্শক (এসআই) মো. জিহান বলেন, ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যা করে মরদেহ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী নজরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শিরোনাম