কলাবাগানে সুপ্রিম কোর্টের আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করলো পুলিশ

স্টাফ রিপোর্টারঃ
কলাবাগানে সুপ্রিম কোর্টের আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করলো পুলিশ।রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম টাইটাস হিল্লল রেমা। শনিবার (১ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।

দুপুরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস।

শিরোনাম