কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও গরম পানি নিক্ষেপ

সংবাদ জমিন রিপোর্টঃ
জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও গরম পানি নিক্ষেপ। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গরম পানি, রঙিন পানি ও বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে কাকরাইল মোড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শিরোনাম