কাকরাইলে ত্রি-মুখী সংঘর্ষে সেনাবাহিনী-পুলিশসহ আহত অর্ধশতাধিক

সংবাদ জমিন রিপোর্টঃ
রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সংঘর্ষে সেনাবাহিনী ও পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ অনেকে আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সংঘর্ষের শুরুতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায়। এতে পুলিশের কয়েকজন এবং সেনাবাহিনীর অন্তত ৫ সদস্য আহত হন।

শিরোনাম