কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স খালেদাকে নেয়া হবে লন্ডনে

স্টাফ রিপোর্টার:
কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স খালেদাকে নেয়া হবে লন্ডনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠাতে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাতে ঢাকায় পৌঁছাবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, ‘আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কাতার আমির তার নিজের উদ্যোগে তার মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি। যেটা আজকে রাতের মধ্যেই এখানে এসে পৌঁছাবে এবং সম্ভবত খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে।’

শিরোনাম