কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজ সবাবেশকে ঘিরে মুখোমুখি, ১৪৪ ধারা জারি
টাঙ্গাইল প্রতিনিধিঃ
কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজ সবাবেশকে ঘিরে মুখোমুখি, ১৪৪ ধারা জারি। টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা বেগমের সই করা এক অফিস আদেশে ১৪৪ ধারা জারি করা হয়। আগামীকাল রবিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। এর ফলে ওই স্থানে কেউ সভা-সমাবেশ করতে পারবেন না।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময়ে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজের ব্যানারে সমাবেশের ডাক দেওয়া হয়।