কানাই দাসকে মনে পড়বে চলচ্চিত্র ‘রইদ’-এর যে গানে

বিনোদন রিপোর্ট:
পরিচালক মেজবাউর রহমান সুমন-এর নতুন চলচ্চিত্র রইদ-এর দ্বিতীয় গান ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ আজ প্রকাশ পেয়েছে। তবে গানটির প্রকাশে তৈরি হয়েছে এক অন্যরকম আবেগ, কারণ এর কণ্ঠশিল্পী কিংবদন্তি বাউল সাধক কানাই দাস বাউল সম্প্রতি না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

বাংলার আধ্যাত্মিক লোকসংগীত ও বাউল দর্শনের আবহে নির্মিত গানটির রচয়িতা শ্রীমৎ মাতান চাঁদ গোস্বামী। আর কানাই দাস বাউলের মায়ামাখা কণ্ঠ, গভীর হাহাকার ও অন্তর্গত আবেগ গানটিকে দিয়েছে এক অনন্য ব্যঞ্জনা। যেন গানটির প্রতিটি পঙ্‌ক্তিতে রয়ে গেছে তার জীবনের শেষ সময়ের এক নিঃশব্দ বিদায়বেলা।

শিরোনাম