কারাগারে ধর্ম উপদেষ্টার সঙ্গে আওয়ামী লীগের সাবেক তিন এমপির ছবি ভাইরাল নিয়ে তোলপাড়

সংবাদ জমিন ডিজিটালঃ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনের সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে আওয়ামী লীগের সাবেক তিন এমপির ছবি ভাইরাল হয়েছে। ছবিটি নানা আলোচনার জন্ম দিয়েছে। ধর্ম উপদেষ্টার সঙ্গে সাবেক এই তিন এমপির ছবিটি নিয়ে উঠছে প্রশ্নও। তৈরি হয়েছে কৌতূহল।

ভাইরাল এই ছবিতে উপদেষ্টার সামনে ফেনী-৩ আসনের সাবেক এমপি রহিম উল্লাহ, চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও চট্টগ্রাম-১১ আসনের সাবেক এমপি এম এ লতিফকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শিরোনাম