কারাগারে পড়াশোনার জন্য বই চাইলেন সাবেক এমপি সাবিনা

সংবাদ জমিন রিপোর্ট:
কারাগারে পড়াশোনার জন্য বই চাইলেন সাবেক এমপি সাবিনা। দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন কারাগারে বসে পড়াশোনার জন্য বই চেয়েছেন। প্রায় ৬ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তুহিনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন কারাগারে বই পাঠানোর আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘সাবিনা আক্তার তুহিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী। সামনে পরীক্ষা, পড়াশোনার জন্য কারাগারে বসে যেন পড়াশোনা করতে পারেন, তা সরবরাহ করার প্রার্থনা করছি।’

শিরোনাম