সংবাদ জমিন রিপোর্ট:
কারাগারে বন্দিকে পিটিয়ে হত্যা। জামালপুর কারাগারে হযরত আলী ওরফে পাগলা হযরত (২৫) নামে এক বন্দিকে পিটিয়ে জখম ও মৃত্যুর অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় হযরত আলীর মৃত্যু হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এবং কারারক্ষী আরমান জানিয়েছেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। জানা গেছে, হযরত আলী জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার টেংরিবাড়ি গ্রামের ইমাম হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। নিহতের বাবা বলেন, প্রায় মাসখানেক আগে হযরত আলী মাদক মামলার গ্রেফতার হয়ে জামালপুর কারাগারে বন্দি ছিল।