কারাগার থেকে ছাড়া পেলেন ঢাবি’র সেই শিক্ষক কার্জন

সংবাদ জমিন রিপোর্ট:
কারাগার থেকে ছাড়া পেলেন ঢাবি’র সেই শিক্ষক কার্জন। কারাগার থেকে ছাড়া পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন কারা দফতরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ।

তিনি বলেন, আদালেতের আদেশের কপি পাওয়ার পর আজ দুপুরে তাকে ছাড়া হয়েছে। এর আগে গত ২৪ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। এছাড়া আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, এই মামলায় অধ্যাপক কার্জনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না।

শিরোনাম