কারামুক্ত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না

বিশেষ প্রতিনিধিঃ
কারামুক্ত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। জামিন পেয়ে বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার আবু নূর মো. রেজা জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। জামিনের নথি কারাগারে কারাগারে পৌঁছায়। বুধবার বিকাল ৫টার দিকে পান্নাকে মুক্তি দেওয়া হয়। কারামুক্ত হওয়ার পর সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান বলে জানান জেল সুপার।

শিরোনাম