কালকিনিতে তিন খুনের ঘটনায় ৩৫ ঘণ্টা পরও মামলা হয়নি, আতঙ্কে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে

মাদারীপুর,নিজস্ব সংবাদদাতাঃ
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনকে হত্যার ৩৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা হয়নি। এ ঘটনায় আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে ঘটনার পর থেকে এখনো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। আবার সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ ও সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে।

শিরোনাম