কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লোজড

ঝিনাইদহ প্রতিনিধি:
ওসি তদন্ত ও এসআই ক্লোজড । দায়িত্বে অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়।

জানা গেছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি গ্রেফতারের পর সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করছিলেন। এ সময় কালীগঞ্জ থানার সামনে বিএনপির প্রার্থী রাশেদ খানের একটি সভা চলাকালে দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ব্যস্ততার মধ্যেই থানায় জব্দ থাকা কয়েকটি মোটরসাইকেল যথাযথ যাচাই ছাড়াই মালিকদের হাতে চলে যায় বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে ওসি (তদন্ত) মোফাজ্জল হক বলেন, “ঘটনাস্থলে ও থানায় একযোগে একাধিক কার্যক্রম চলায় ব্যস্ততার কারণে কোন মোটরসাইকেল কার তা নিশ্চিত করা সম্ভব হয়নি।” এ অবহেলার কারণেই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে তিনি জানান।

শিরোনাম