কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর চেষ্টা ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন আসামির

গাজীপুর প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর চেষ্টা ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন আসামির।গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর চেষ্টা করছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন আসামি। এ জন্য তারা বিভিন্ন উপকরণ সংগ্রহ করে দেয়াল খুঁড়ছিলেন। বিষয়টি জানতে পেরে বন্দিদের কক্ষে তল্লাশি চালিয়ে উপকরণগুলো জব্দ করেছে কারা কর্তৃপক্ষ।

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কারাগারের জেলার আসাদুর রহমান বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিরোনাম