কাস্টমস কর্মকর্তা পরিচয়ে বিমানবন্দরে প্রতারণা করায় ১ জন আটক

সংবাদ জমিন রিপোর্টঃ
কাস্টমস কর্মকর্তা পরিচয়ে বিমানবন্দরে প্রতারণা করায় ১ জন আটক করা হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে এক যাত্রীর কাছ থেকে প্রতারণার সময় প্রতারকচক্রের এক সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. সবুর খান (২৫)।

রবিবার রাতে সাড়ে ৯টায় বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটের পূর্ব পাশে কাস্টমস হাউস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

শিরোনাম