কিশোরগঞ্জে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেল ২ কৃষকের

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষি জমিতে পড়ে থাকা সেচ পাম্পের বৈদ্যুতিক তারে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মো. শাহাব উদ্দিন (৭০) ও মো. মজনু মিয়া (৬০) নামের দুই কৃষক।

জানা যায়,মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি বন্দে নিজ জমিতে কৃষি কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছে। বৈদ্যুতিক তারে নিহত মো. শাহাব উদ্দিন উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আ: হাশিমের ছেলে এবং মো. মজনু মিয়া কুলিয়ারচর পৌরশহরের তারাকান্দি পূর্বপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তারা দু’জনই কৃষি কাজ করতেন।

শিরোনাম