কিশোরগঞ্জে ২ পক্ষের সংঘর্ষ, নিহত-১

বিশেষ প্রতিনিধিঃ
পক্ষের সংঘর্ষ, নিহত-১। কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (২০) নামের একজন নিহত হয়েছেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

ওসি জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিত স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

শিরোনাম