কুকুরছানা হত্যার ঘটনায় গ্রেপ্তার নারী জেলে গেলেন ২ বছরের শিশু নিয়ে

স্টাফ রিপোর্টার:
কুকুরছানা হত্যার ঘটনায় গ্রেপ্তার নারী জেলে গেলেন ২ বছরের শিশু নিয়ে। পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহবধূ নিশি রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে কারাগারে থাকা ওই গৃহবধূর সঙ্গে তার ২ বছরের শিশুও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এতে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী থানা থেকে নিশি রহমানকে পাবনা আমলি আদালতে নেওয়া হয়। এ সময় পাবনার আমলি-২ আদালতের বিচারক তরিকুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। সেখানে দেখা গেছে তার সঙ্গে দুই বছরের একটি শিশু। তিনি নিশি রহমানের ছোট ছেলে।

শিরোনাম