কুকুরটিকে ইচ্ছাকৃত কুমিরের মুখে দেওয়া হয়নি

বাগেরহাট প্রতিনিধি:
কুকুরটিকে ইচ্ছাকৃত কুমিরের মুখে দেওয়া হয়নি। বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ককে আক্রান্ত ছিল। সেটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে ঠেলে দেওয়া ও টোপ হিসেবে কুমিরের সামনে দেওয়ার যে অভিযোগ উঠেছিল, তারও কোনও সত্যতা পায়নি তদন্ত কমিটি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

গত ৮ এপ্রিল বিকালে দিঘির প্রধান ঘাট থেকে একটি কুকুরকে ধরে টেনে পানির নিচে নিয়ে যায় কুমিরটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। আসতে থাকে নানামুখী অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে জেলা প্রশাসন তিন সদস্যের কমিটি গঠন করেছিল।

শিরোনাম