কুড়িগ্রামে শিশুর খণ্ডিত লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে নিজ ঘর থেকে আড়াই বছরের শিশু দুলালীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় ঘটেছে। নিহত শিশুটি মাস্টারপাড়া গ্রামের দুলাল-শাবনুর দম্পতির সন্তান।

স্থানীয়রা জানান, হঠাৎ চিৎকার শুনে তাদের বাড়িতে গিয়ে দেখি ঘরের ভেতর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন দুলালীর মরদেহ মাটিতে পড়ে আছে। এসময় মরদেহের পাশে একটি রক্তমাখা বটিও পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানায় নিয়ে যায়।

শিরোনাম