কুড়িগ্রামে ১২ দিন পেরিয়ে গেলেও দুই বোনের হদিস মিলছে না

নিজস্ব প্রতিনিধিঃ
১২ দিন পেরিয়ে গেলেও দুই বোনের হদিস মিলছে না। কুড়িগ্রামের রাজারহাটে হিন্দু ধর্মাবলম্বী দুই বোন নিখোঁজ হয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর নিখোঁজ হন। তাদের সন্ধান চেয়ে রাজারহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা।

নিখোঁজ দুই বোনের নাম স্নিগ্ধা রানী (২৪) ও পূর্ণিমা রানী (১৮)। তারা উপজেলার উমরমজিদ ইউনিয়নের প্রাইমারি স্কুলশিক্ষক শৈলেন্দ্র নাথ বর্মনের মেয়ে। স্নিগ্ধা কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আর পূর্ণিমা একই কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘দুই বোনের সন্ধানে প্রযুক্তিগত দিকসহ সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করছে পুলিশ। আশা করছি, শিগগিরই তাদের সন্ধান পাওয়া যাবে।’

শিরোনাম