কুমির আতঙ্কে জেলেদের মাছ ধরা বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
কুমির আতঙ্কে জেলেদের মাছ ধরা বন্ধ। মানিকগঞ্জের পদ্মা নদী সংলগ্ন একটি খালে কুমিরের দেখা মিলেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। খালটি সদর উপজেলার চর বংখুরি গ্রাম হয়ে হরিরামপুর উপজেলার ধুলশুড়া-বোয়ালী মধ্য দিয়ে প্রবাহিত।

স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিন খালের পানিতে কুমির দেখা যাচ্ছে। এ কারণে এলাকার মানুষ ভয়ে খালের আশপাশে কেউ আসে না। এমনকি স্থানীয় জেলেরা মাছ শিকার করতেও আসেন না কুমিরের ভয়ে।

শিরোনাম