কুমিল্লায় আমিন-উর-রশিদকে বিএনপি মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল

বিশেষ প্রতিনিধি:
বিএনপি মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল। আমিন-উর-রশিদকে বিএনপি মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল। কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনকে দলীয় প্রার্থী ঘোষণা না করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। আমিন-উর-রশিদকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভের পাশাপাশি মশাল জ্বালিয়ে নগরে মিছিল করেছেন তারা।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সন্ধ্যার পর আমিন-উর-রশিদের অনুসারী কয়েকশ নেতাকর্মী নগরের ধর্মসাগরপাড়ের দলীয় কার্যালয় থেকে মশালমিছিল বের করেন। তারা মশাল ও ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে দিতে নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। শেষে কান্দিরপাড় পূবালী চত্বরে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

শিরোনাম