বিশেষ প্রতিনিধিঃ
একদিনে উদ্ধার করা হলো ৩ জনের লাশ
কুমিল্লায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে লালমাইয়ে যুবকের, দুপুরে আদর্শ সদরে মাদ্রাসাছাত্রের এবং বিকালে লাকসাম থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, দুপুরে আদর্শ সদর উপজেলার দুতিয়ার দিঘিরপাড় থেকে সামিউল বাসির (১১) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়। সে সদর দক্ষিণ উপজেলার আবু ইউসুফের ছেলে এবং দিঘিরপাড় এলাকার গাউছিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানায় লেখাপড়া করতো।
এদিকে, লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীমুড়া উত্তরপাড়ায় নিখোঁজের তিন দিন পর সাব্বির হোসেন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।