কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মা-ছেলের

কুমিল্লা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের মল্লিকা সিএনজি পাম্পের সামনে কাভার্ডভ্যান চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার মরিয়ম আক্তার মিতু ও তার ১৬ মাস বয়সী ছেলে আলভী। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বামী ইয়াছিন জানান, স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে তিনি শ্বশুরবাড়ি সদর দক্ষিণ উপজেলার বাগলপুরে যাচ্ছিলেন।

এ সময় মল্লিকা সিএনজি পাম্পের সামনে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তার স্ত্রী মরিয়ম ও ১৬ মাস বয়সী ছেলে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার।

শিরোনাম