কুমিল্লায় খুন হওয়া গাড়িচালকের খণ্ডিত দুই পা উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
খুন হওয়া গাড়িচালকের খণ্ডিত দুই পা উদ্ধার।কুমিল্লার তিতাস উপজেলায় খুন হওয়া গাড়িচালক নজরুল ইসলাম ভূঁইয়ার (৩১) খণ্ডিত দুই পা উদ্ধার করা হয়েছে। তিতাস থানা পুলিশ গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার বালুয়াকান্দি গ্রামের পাশের খাল থেকে বস্তাবন্দি দুই পায়ের চারটি খণ্ড উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ উল্লাহ জানান, নজরুল ইসলাম ভূঁইয়ার পা দু’টি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার স্থানীয় একটি খাল থেকে নজরুল ইসলামের দু’টি কাটা হাত উদ্ধার করা হয়। তবে শরীরের বাকি অংশ এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলো, সিএনজি অটোরিকশাচালক হোসেন মিয়া ও তার স্ত্রী স্মৃতি আক্তার।

শিরোনাম