কুমিল্লায় চাঁদাবাজকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধিঃ
চাঁদাবাজকে পিটিয়ে হত্যা। কুমিল্লা নগরের অশোকতলা বিসিক এলাকায় চাঁদাবাজির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. সায়েম (২৪)। তিনি অশোকতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সায়েম প্রায় সময় বিসিক এলাকা ঘুরে ঘুরে বিসিকের ব্যবসায়ী, অশোকতলা এলাকার দোকানদার ও স্থানীয়দের কাছ থেকে চাঁদা নিতেন। তাই স্থানীয়দের মাঝে কয়েক দিন ধরে ক্ষোভ জন্ম নেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদা তুলতে বের হলে বিসিকের জান্নাত ফুড নামের একটি ফ্যাক্টরির সামনে তাকে আটকে মারধর করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম