কুমিল্লায় নিখোঁজ শিশুর গলা কা*টা লা*শ উদ্ধার করলো পুলিশ

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর দক্ষিণে মোঃ রিফাত হোসেন (৯) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডিমুড়া পাহাড় থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোঃ রিফাত হোসেন পার্শ্ববর্তী বরুড়া থানার চন্ডিপুর গ্রামের মোঃ রশিদের ছেলে।

জানা যায়, এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রিফাত নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও রিফাতকে না পেয়ে রিফাতের পরিবার পুলিশের দ্বারস্ত হয়। সোমবার সকাল সাড়ে ৯ টায় চন্ডিমুড়া পাহাড়ে শিশুর গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শনাক্ত করে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম