কুমিল্লায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধিঃ
যুবককে কুপিয়ে হত্যা। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এক যুবককে হত্যা করা হয়েছে। কাঁটাবিল মসজিদের সামনে শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক। হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম মোহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। শ্বশুরবাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

শিরোনাম