কুমিল্লার দুটি আসনের বিএনপি মনোনীত দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী
বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দুটি আসনের বিএনপি মনোনীত দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
জানা গেছে,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে কুমিল্লা-৬ আসনে দলের মনোনয়ন দেওয়ার প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতা–কর্মীদের একাংশ। তারা আসনটিতে দলের প্রার্থী হিসেবে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমিন-উর-রশিদকে (ইয়াছিন) চায়।
এদিকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে মনোনয়নবঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকেরা রেলপথ অবরোধ করেছেন।
বুধবার বিকেলে নগরের ধর্মসাগরপাড়ে অস্থায়ী দলীয় কার্যালয় থেকে নারীদের নেতৃত্বে বিক্ষোভ–মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় পূবালী চত্বরে আসে। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়।