কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও মৃত ডলফিন ভেসে এলো

কুয়াকাটা প্রতিনিধিঃ
সমুদ্র সৈকতে আবারও মৃত ডলফিন ভেসে এলো । পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে মাত্র আট দিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে সাত ফুট লম্বা একটি ইরাবতি ডলফিন। ডলফিনটি পুরুষ প্রজাতির। এটির শরীরের পুরো চামড়া উঠানো।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় সৈকতের গঙ্গামতি এলাকায় মৃত ডলফিনটিকে দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগ সেটিকে মাটি চাপা দিয়েছে।

শিরোনাম