কুয়াকাটা সৈকতে আবারও ভেসে আসলো ইরাবতী ডলফিন

কুয়াকাটা প্রতিনিধিঃ
আবারও ভেসে আসলো ইরাবতী ডলফিন। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন। এটির মাথা এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে কুয়াকাটা সৈকতের চর-গঙ্গমতি এলাকায় ডলফিনটিকে দেখতে পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) কুয়াকাটার সদস্যরা।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার সদস্যসচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, ‘আমাদের একটি টিম আজকে বন পরিদর্শন শেষে ফেরার পথে জঙ্গলের ভেতরে মৃত ডলফিনটিকে দেখতে পাই। দেখে মনে হচ্ছে, এটি সকালের জোয়ারে এসেছে। ইরাবতী প্রজাতির এই ডলফিনটি দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগর সমুদ্র উপকূলের নদীর মোহনাতে দেখা যায়।’

শিরোনাম