কুষ্টিয়ায় এবার গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে আগুন দুর্বৃত্তদের

বিশেষ প্রতিনিধিঃ
এবার গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে আগুন দুর্বৃত্তদের। কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাতে শহরের পিটিআই রোডের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে। এ সময় সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে আগুনে ব্যাংকের ভেতরের কোনও কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা। অফিসের গ্রিলে টানানো সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ রয়েছে। তবে আগুন দেওয়ার ব্যাপারে বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা কেউ কিছু দেখেননি বলে জানান।

শিরোনাম