কুষ্টিয়ায় যুবককে ১০ টুকরো করে হত্যা করলো ছাত্রলীগ নেতা সজীব

কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় মিলন হোসেন (২৭) হত্যা মামলায় মূলহোতা সাবেক ছাত্রলীগ নেতা সজীব শেখ ও ইফতিকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। রিমান্ডে মিলনকে হত্যার দায় স্বীকার করেছেন সজীব ও ইফতি।

গতকাল বিকালের দিকে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। রিমান্ডে নেয়া আসামি সজীব শেখ (২৪) কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এবং ইফতি খান হাউজিং সি ব্লকের ২৫৩ নম্বর বাড়ির বাসিন্দা আওলাদ খানের ছেলে। সজীব শেখ কিশোর গ্যাং গ্রুপের প্রধান। শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার কারণে ২০২২ সালের ১লা জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় সজীবকে। এরপর তিনি স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সজীব ও ইফতি মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজু মোহন সাহা বলেন, মিলন হত্যা মামলায় গ্রেপ্তার সজীব ও ইফতির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

শিরোনাম